অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

গ্রেফতার হল আসসালামু আলাইকুম পার্টি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর বিভিন্ন সড়কে সন্ধ্যার পর একা থাকা পথচারীদের লক্ষ্য করতো চক্রটি। সুযোগ পেলে প্রথমে পথচারীকে সালাম দিয়ে গতিরোধ করতো। পরে আশপাশে থাকা সাঙ্গোপাঙ্গরা এসে সবকিছু ছিনিয়ে নিয়ে চম্পট দিতো।

এমন অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ১০ই মার্চ, বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসিন। গ্রেফতার ব্যক্তিরা হলো মোঃ ওমর (১৬), মোঃ উজ্জল হোসেন তালুকদার (২৬), মোঃ মিজান (২৪) ও মোঃ নয়ন (২৬)।

ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিরা রাতে নির্জন এলাকায় অবস্থান করে। কেউ যাতে সন্দেহ না করে সে জন্য নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায়। এ সময় কোনও পথচারী এক যাওয়ার সময় তাকে সালাম দেয়। সালাম পেয়ে পথচারী দাঁড়ালেই বাকি তিন জন আশপাশ থেকে এসে তাকে ছুরির মুখে ঘিরে ধরে। তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগসহ সর্বস্ব নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, গ্রেফতার চারজনই চিহ্নিত ছিনতাইকারী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে মিরপুর ১ নম্বর সড়কের স্বাধীন বাংলা মার্কেটের সামনে গেলে, চার ছিনতাইকারী পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল গভীর রাতে মিরপুর মডেল থানার স্বাধীন বাংলা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু ও একটি ছুরি উদ্ধার করা হয়। তাদের মধ্যে ওমরের বিরুদ্ধে তিনটি এবং নয়ন, উজ্জ্বল ও মিজানের বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে বলে জানান তিনি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।