অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

দেশে সুযোগের অভাবে মেধাবীরা বিদেশে যায়: জাফর ইকবাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘আমাদের দেশে রিসার্চের কালচার তৈরি করে মেধাবী শিক্ষার্থীদের দেশে রাখতে হবে। মেধাবী শিক্ষার্থীরা চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চায়, বাংলাদেশে সেই সুযোগ না থাকার কারণে তারা বিদেশে চলে যায়।’

গতকাল শনিবার (২রা সেপ্টেম্বর) সকালে ‘চতুর্থ শিল্প বিপ্লব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে তিনি এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এ সেমিনার হয়। আয়োজন করে রাবির প্রকৌশল অনুষদ।

সেমিনারে জাফর ইকবাল বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠতে পারেনি। আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা হয় কিন্তু গবেষণা নেই। ভারত আজকে নামমাত্র খরচে চাঁদের মাটিতে পা রেখেছে। কারণ তারা প্রচুর গবেষণা করে সব সময়। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণার পরিমাণ বৃদ্ধি করতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে রিসার্চ বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করতে হবে। শিল্প প্রতিষ্ঠানের উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে রিসার্চের সুযোগ করে দেওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তাকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

রাবির উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভালো সিজিপিএ নিয়ে বের হয়ে যায়, কিন্তু তাদের অর্জিত জ্ঞান কাজে লাগাচ্ছে না। উন্নয়নের চ্যালেঞ্জগুলো মোকাবিলার সুযোগ করে না দেওয়ার কারণে মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যায়। আমাদের দেশের উন্নয়নের গতি বৃদ্ধি করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন প্রমুখ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।