দেশের শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের (TECHNODRUG) আগামী রবিবার,(১৪ জুলাই) সেকেন্ডারি বাজারে লেনদেন শুরু হবে।
টেকনো ড্রাগস লিমিটেড কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘TECHNODRUG’, আর কোম্পানি কোড ১৮৪৯৯, কোম্পানিটি ১০% সার্কিট নিয়ে লেনদেন শুরু করবে। অর্থাৎ ১০% দাম বাড়তে বা কমতে পারবে।
এর আগে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করে শেয়ার বাজারে ‘ওষধ ও রসায়ন খাতে’ তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি আইপিও আবেদন গত ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত গ্রহণ করা হয়।
শেয়ারবাজারে টেকনো ড্রাগস লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়া হয়।।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী কারখানা), ভবন নির্মাণ (গাজীপুর কারখানা), আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭.৭৪ টাকা এবং পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২.৫৭ টাকা । আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা , গত পাঁচ বছরের ভারিত গড়হারে যা ৩.২৫ টাকা ।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।