অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

১২ থাই নাগরিকও নিহত ইসরাইলে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের চালানো হামলায় ইসরাইলে থাকা থাইল্যান্ডের ১২ নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া ১১ জনকে বন্দি করে নিয়ে গেছেন হামাস যোদ্ধারা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চানা পাতারোচোক জানিয়েছেন, ইসরাইলে ১২ থাই নাগরিক নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। এছাড়াও ১১ জনকে বন্দি করে নিয়ে গেছেন হামাস।

তিনি আরও বলেন, ‘আমরা ইসরাইলে থাকা সব থাই নাগরিককে সাহায্য করার জন্য কাজ করছি।’

এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষে ১০ নেপালি ছাত্রের মৃত্যু হয়েছে। ইসরাইলের নেপাল দূতাবাস এএনআইকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, হামাসের হামলার মুখে ইসরাইল থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠাচ্ছে বিভিন্ন দেশ। এরই মধ্যে সার্বিয়ার নাগরিকরা ইসরাইল ছেড়েছে। পোল্যান্ডের নাগরিকদের জন্য সামরিক বিমান পাঠাচ্ছে দেশটির সরকার। এছাড়াও দুটি বিমানে করে ইসরাইল থেকে ২১৫ নাগরিককে নিজ দেশে নিয়ে গেছে হাঙ্গেরি সরকার। এদিকে, সোমবার সকালে ইসরাইল থেকে প্রথম বিমানে ১২০ নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে পোল্যান্ড।

গত শনিবার (৭ই  অক্টোবর) ইসরাইলে হামাসের অতর্কিত রকেট হামলায় এখন পর্যন্ত ৭০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৩০০ জন। অন্যদিকে  ইসরাইলের পাল্টা হামলায় গাজায় চারশতাধিক মানুষ নিহত হয়েছেন।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।