অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে সম্মতি দিয়েছে বিএসইসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (DESCO) ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর আগে বিএসইসির ৯১১তম কমিশন সভায় এ শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ডেসকোকে ১০ টাকা অভিহিত মূল্যের ৬০ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৫১৩টি রূপান্তর অযোগ্য, নন-কিউমুলেটিভ অগ্রাধিকারমূলক শেয়ার বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ইস্যুর জন্য সম্মতি দিয়েছে বিএসইসি।

প্রসঙ্গত, ১৯৯৭-২০২১ সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ডেসকোকে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা দিয়েছে সরকার, যা এতদিন কোম্পানিটির আর্থিক বিবরণীতে সরকারি ইকুইটি হিসেবে দেখানো হতো।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেসকো লিমিটেডের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬১৪ কোটি ৯০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪। এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৬৭.৬৬ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩.৭৬, বিদেশী বিনিয়োগকারী ০.৪ ও বাকি ৮.৫৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।