অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

বিশের পদার্পণেই নতুন ঘোষণা দিয়ে স্টার সিনেপ্লেক্স

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের সর্বাধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স আজ ১৯ বছর পূর্ণ করল। ২০ বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে গতকাল শনিবার (৭ই অক্টোবর) সন্ধ্যায় জমকালো আয়োজন করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ঢাকাই শোবিজের অনেক তারকাদের সামনেই নতুন ঘোষণা দেয়া হয়।

২০০৪ সালের এই দিনে পর্দা উন্মোচন করে সিনেপ্লেক্স। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মিলিয়ে ১৯টি শাখা নিয়ে চলছে সিনেপ্লেক্সের কার্যক্রম। এই পরিধি বেড়ে সারা দেশে ১০০টি শাখা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানালেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। শুধু তাই নয়, আগামী বছরই তাদের ৪০টি শাখা চালু হতে যাচ্ছে।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে স্টার সিনেপ্লেক্সের ১৯ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজনে অনুষ্ঠান পালন করা হয়। ভালো ভালো ছবি বাজারজাতের কারণেই সিদ্ধান্ত নেয়া হয়েছে সামনের বছর আরও ২০টি স্ক্রিন চালু করার।

জানা গেছে, ২০২৪ সালে চালু হবে ঢাকার উত্তরা, সিদ্ধেশ্বরী (নারায়ণগঞ্জ), বগুড়া, কুমিল্লা, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। তবে সবমিলিয়ে ১০০ স্ক্রিন চালু  হওয়ারও কথা রয়েছে।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত সম্ভার, সামরিক জাদুঘর (বিজয় স্মরণী), মিরপুর, এসকেএস টাওয়ার, রাজশাহী হাইটেক পার্ক, চট্টগ্রামের বালি আর্কিড মিলিয়ে ১৯টি স্ক্রিনে স্টার সিনেপ্লেক্সে চালু আছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।