অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

আগামীকাল SME মার্কেটের এগ্রো অর্গানিকার আইপিও আবেদন শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের নতুন কোম্পানি এগ্রো অর্গানিকা পিএলসি কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (QIO) তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিটির (QIO) আবেদন শুরু হবে আগামীকাল সোমবার ২৭শে নভেম্বর ২০২৩, চলবে ৩রা ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩১ মে, ২০২৩ কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে কিউআই অফারের মাধ্যমে ০৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।

এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এগ্রো অর্গানিকা পিএলসির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

উল্লেখ্য, জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১২ টাকা, শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৬৮ টাকা ।

এগ্রো অর্গানিকা পিএলসি এর ওয়েব পেজে যেতে এখানে ক্লিক করুন

নিয়ম অনুযায়ী এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

এগ্রো অর্গানিকা পিএলসি এর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।