ভারতের নারী দলের সহঅধিনায়ক স্মৃতি মান্ধানার জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দলের সঙ্গে তিনি এখন ঢাকায়। বুধবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে থাকলেও সতীর্থরা তার জন্মদিনকে বিশেষ করে তুলেছিল। আর তাকে সারপ্রাইজ দিতে ভারত থেকে ঢাকায় চলে আসেন প্রেমিক পলাশ মুচাল।
ঢাকার একটি রেস্তোরাঁয় কেক কেটে ২৭তম জন্মদিন পালন করেন স্মৃতি। ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে ছিলেন পলাশও। আগের দিন সোমবার বাংলাদেশে আসেন তিনি। পরে একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন স্মৃতি এবং পুরোনো ছবি দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান পলাশ।
২৮ বছর বয়সী পলাশ একজন সুরকার। স্মৃতির সঙ্গে প্রায়ই দেখা গেছে পলাশকে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ছবিও শেয়ার করেন তারা। কদিন আগে পলাশের জন্মদিনে স্মৃতি তাদের একটি ছবি পোস্ট করেন।
ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে পরিচিত স্মৃতির সাম্প্রতিক ফর্ম নিচের দিকে। শেষ তিন ম্যাচে তার রান ১৩, ১ ও ১১। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ৩৬ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।