অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজ নিবন্ধনের টাকা শনিবারও ব্যাংকে জমা দেয়া যাবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার (১১ অক্টোবর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া আগামী রবিবার ১২ অক্টোবর পর্যন্ত ব্যাংক লেনদেনের নির্ধারিত সময়ের পরেও যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনকারীরা অর্থ জমা দিতে আসবেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের ব্যবস্থা রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে হজ সংক্রান্ত ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।
এছাড়া ১২ অক্টোবর পর্যন্ত লেনদেন সময় শেষে যতক্ষণ হজ নিবন্ধনকারীরা উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত অর্থ জমা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে, গত ১৩ আগস্ট, সরকারি ও বেসরকারি উভয় খাতে হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পায় ৩৩টি বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকগুলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি সংগ্রহের দায়িত্বও পালন করছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।