আজ বৃহস্পতিবার (২১শে মার্চ) ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে আটজন আহত হয়েছেন। এ ঘটনায় আবাসিক ভবন ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে করা রাশিয়ার প্রথম বড় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এটি।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিটসকো বলেছিলেন, রাশিয়ার এই আক্রমণ প্রতিহত করছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো। তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।
ক্লিটসকো জানান, ‘শত্রুর আক্রমণে ইতোমধ্যেই আটজন আহত হয়েছেন।’ ভূপাতিত করা রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিয়েভের বেশ কয়েকটি আবাসিক ভবন, শিল্প স্থাপনা এবং একটি কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়েই সেখানে ছুটে গেছেন জরুরি কর্মীরা। বেশ কয়েকটি স্থানের আগুন নেভানো হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।