বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে।
গতকাল সোমবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র বলেন, দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিলো ১২২ টাকা ৩০ পয়সা।
এর আগেও, চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৫৪৯ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার কেনা হয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ডলারের বিনিময় হার এখন পর্যন্ত স্থিতিশীল পর্যায়ে রয়েছে বাংলাদেশের বাজারে বলে জানা গেছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৩০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।