বাংলাদেশ ১২৭ কোটি ডলার বা এক দশমিক ২৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু)। এর ফলে গতকাল মঙ্গলবার (৯ই জানুয়ারি) দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৪ বিলিয়ন ডলার। এর আগে গত বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) দিন শেষে রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার আকুর দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে (গ্রস) ২৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি মতে, (বিপিএম৬ অনুযায়ী) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ দশমিক ৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক এটাকেই নেট রিজার্ভ বলে থাকে।
এর আগে গত বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আর নেট রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।