অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

মেসির টানা গোল-উৎসব চলছে, ফাইনালে মায়ামি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সময় আজ ভোরে লিগস কাপের সেমিফাইনালেও গোল পেয়েছেন আর্জেন্টিনারা বিশ্বকাপজয়ী অধিনায়ক। পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর ইন্টার মায়ামির হয়ে খেলা ছয় ম্যাচেই গোল পেলেন মেসি। জয়যাত্রা চলছে তাঁর দলেরও। ফিলাডেলফিয়া ইউনিয়নকে তাদেরই মাঠ সুবারু পার্কে ৪-১ গোলে হারিয়েই ফাইনালে উঠে গেছে মেসির মায়ামি। বাংলাদেশ সময় আগামী রোববারের ফাইনালে মেক্সিকোর মন্তেরেই অথবা যুক্তরাষ্ট্রের ন্যাশভিল এসসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি।

মেসিরা জয় নিশ্চিত করে ফেলেন প্রথমার্ধেই। হোসেফ মার্তিনেজ, মেসি ও জর্দি আলবার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধটা শেষ করে মায়ামি। ৮৪ মিনিটে দাভিদ রুইজ করেছেন চতুর্থ গোলটি। এর আগে ফিলাডেলফিয়ার আলেহান্দ্রে বেদোয়া একটি গোল করে ব্যবধান কমিয়েছিলেন।

বরাবরের মতো আজও ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় মায়ামি। তৃতীয় মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড মার্তিনেজ এগিয়ে দেন মেসিদের। লিগস কাপে এ নিয়ে পাঁচ ম্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই গোল করল মায়ামি।

 

মেসি ব্যবধানটা দ্বিগুণ করেন ২০ মিনিটে। মায়ামির জার্সিতে নবম গোলটি মেসি করেছেন ৩০ মিটার দূর থেকে মাটি কামড়ানো এক শটে। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। ইএসপিএন জানাচ্ছে মেসি ক্যারিয়ারে এর চেয়ে বেশি দূরত্ব থেকে মাত্র একটি গোলই করেছেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাবেক বার্সা তারকা আলবা গোল করে জয় প্রায় নিশ্চিত করে দেন মায়ামির। এবারের মৌসুমে ঘরের মাঠে ফিলাডেলফিয়ার এটাই প্রথম হার।

মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে ৬ ম্যাচে ২১ গোল করল মায়ামি। অথচ মেসি যোগ দেওয়ার আগে মেজর লিগ সকারের ২২ ম্যাচে মাত্র ২২টি গোল করতে পেরেছিল দলটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।