অর্থ লিপি

১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার ২ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বাড়লো সোনার দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৬৯০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বুধবারের তুলনায় প্রতি ভরিতে দাম বাড়ছে প্রায় ৭ হাজার ২২৫ টাকা।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৮ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ১৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৯০ টাকা।

এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকার বেশি বাড়িয়েছিল বাজুস। সেদিন নির্ধারিত দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৩৯ টাকা। নতুন সিদ্ধান্তে এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কের মূল্যবৃদ্ধি হলো।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।