শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের জায়ান্ট কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (TITASGAS)গত ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিবে। মানে শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি ৫০ পয়সা করে পাবেন। কোম্পানিটি লোকসানে থেকেও রিজার্ভ থেকে লভ্যাংশ দিল ।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৭.৫২ টাকা, যা আগের বছর লোকসান ছিল (EPS) ১.৬৭ টাকা ।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯৮.১৫ টাকা।
আগামী ১০ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর ২০২৪ তারিখ ।
উল্লেখ্য, আগের কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ৫শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামী রবিবার (২৭ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ রবিবার কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।