আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, ব্যাংকিং খাত সংস্কার, অর্থপাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে।
সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক শেষে উপদেষ্টা এ বিষয়টি জানান।
অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে তা তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফের আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের বিষয়ে বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে কাজ করছে দাতা সংস্থাগুলো।
অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।