প্রযুক্তি জায়ান্ট অ্যাপল উদীয়মান অর্থনীতির দেশ ভিয়েতনামের দিকে বিশেষ নজর দিয়েছে। ইতিমধ্যেই দেশটিতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
শুধু তাই নয় ভিয়েতনামে অ্যাপলের বিনিয়োগ পরিবেশ খতিয়ে দেখতে নিজেই দেশটিতে সফরে গেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কুক। দুদিনের সফরে বর্তমানে তিনি দেশটিতে অবস্থান করছেন।
এদিকে কুকের সফরের মধ্যে অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপল ভিয়েতনামের সরবরাহকারীদের থেকে আরও বেশি পরিমাণে পণ্য কিনবে। ভিয়েতনামের অংশীদারদের সঙ্গে লেনদেন আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে বিবৃতিতে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছে, সাপ্লাই চেন খাতে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ভিয়েতনামে প্রায় ১৬ বিলিয়ন ডলার খরচ করেছে তারা।
বিবৃতিতে টিম কুক জানান, স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ভিয়েতনামে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প ও শিক্ষামূলক বিভিন্ন সেবামূলক কাজে অংশ নেয়ার মাধ্যমে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করতে চায় অ্যাপল।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধের জেরে সাম্প্রতিক সময়ে চীন থেকে নিজেদের সাপ্লাই চেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নেয়ার কার্যক্রম হাতে নিয়েছে অ্যাপল। এক্ষেত্রে অ্যাপলের বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য ভিয়েতনাম। অবশ্য শুধু অ্যাপলই নয়, ইতোমধ্যেই সাপ্লাই চেনে পশ্চিমা কোম্পানিগুলোর অন্যতম গন্তব্য হয়ে উঠেছে ভিয়েতনাম। ভিয়েতনামে এই পশ্চিমা কোম্পানির পণ্য সরবরাহের কারখানাগুলোতে বর্তমানে কাজ করছে এক লাখ ৫০ হাজারেরও বেশি শ্রমিক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।