দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বিশ্বের বিভিন্ন দেশে নতুন বাজার ধরতে কমার্শিয়াল কাউন্সিলরদের জোরালো ভূমিকা চায় । পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিবদের (বাণিজ্যিক) তৎপর হওয়ার আহবান জানানো হয়।
গতকাল রবিবার (১৮ই ফেব্রুয়ারি) বিভিন্ন দেশে নিয়োগপ্রাপ্ত কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিব (বাণিজ্যিক) পদে সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এই আহবান জানান।
আরও পড়ুন…
দেড় লাখ টন পেঁয়াজ-চিনি রোজার আগেই ভারত থেকে আসবে
মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং বাজার বিস্তারের লক্ষ্যে বিদেশি বিনিয়োগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈশ্বিক সংকটের মধ্যেও আমাদের মূল লক্ষ্য বাণিজ্যিক দিকগুলোকে ঠিক রাখা।’ এ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিব (বাণিজ্যিক) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সদ্যোযোগদানকৃত কর্মকর্তাদের কাছে বাজারবৈচিত্র্য ও রপ্তানি বৃদ্ধিতে কাজ করা এবং সব ধরনের দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং বাণিজ্যিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ আরো শক্ত করার আহবান জানান মাহবুবুল আলম। এ জন্য কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিবদের (বাণিজ্যিক) সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।