অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

পেঁয়াজের দাম বেড়ে গেছে ভারতে পাইকারিতে ২৯ শতাংশ!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতে গ্রীষ্মকালীন পেঁয়াজের পাইকারি দাম গড়ে বেড়ে গেছে ২৯ শতাংশের মতো। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়াই এ দাম বাড়ার কারণ বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (২৭শে নভেম্বর) ভারতের নাসিকে অবস্থিত বৃহত্তম পাইকারি পেঁয়াজের বাজারে গ্রীষ্মকালীন পেঁয়াজের এ গড় দাম বেড়েছে।

রোববার (২৬শে নভেম্বর) হওয়া বৃষ্টিপাতের প্রভাবে বাজারে পণ্যটির সরবরাহ কমে যায়। যেখানে শনিবার (২৫শে নভেম্বর) এ পাইকারি বাজারে প্রতি কুইন্টাল (১০০ কেজি) গ্রীষ্মকালীন পেঁয়াজের দাম ছিল ৩ হাজার ৩০০ রুপি। সেখানে সরবরাহ ঘাটতির কারণে সোমবার এর গড় দাম গিয়ে ঠেকেছে ৪ হাজার ২৬০ রুপিতে।

এদিকে, বৃহত্তম এ পাইকারি পেঁয়াজের বাজারে তাজা খরিফ জাতের পেঁয়াজের গড় দামও পাইকারিতে বেড়ে গেছে ১২ শতাংশ। শনিবার এ জাতের পেঁয়াজ প্রতি কুইন্টাল ছিল ৩ হাজার ৭৫১ রুপি, যা সোমবার বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২০১ রুপিতে।

সোমবার লাসলগাঁওয়ে প্রায় ৯ হাজার কুইন্টাল পেঁয়াজ নিলাম করা হয়েছে। বৃষ্টির কারণে খরিফ জাতের পেঁয়াজের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে কৃষিপণ্য বাজার কমিটির (এপিএমসি) এক কর্মকর্তা বলেন,

রোববার ও সোমবার বৃষ্টিপাতের কারণে কৃষকরা বাজারে পণ্য আনেননি। কাজেই হঠাৎ করে সরবরাহ কমে যায়। এতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও তাজা খরিফ জাতের পেঁয়াজের গড় পাইকারি দাম বেড়ে যায়।

আরও দু-তিনদিন এ সরবরাহ ঘাটতি থাকলে পেঁয়াজের গড় পাইকারি দাম আরও বেড়ে যাবে বলে জানালেন ব্যবসায়ীরা।

সোমবার (২৭শে নভেম্বর) বাজারে গ্রীষ্মকালীন পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাইকারি দাম ছিল প্রতি কুইন্টাল যথাক্রমে ১ হাজার ৮০০ রুপি ও ৫ হাজার ২৬০ রুপি। এদিকে, খরিফ জাতের পেঁয়াজের সর্বনিম্ন ও সর্বোচ্চ পাইকারি দাম বেড়ে কুইন্টাল প্রতি দাঁড়ায় যথাক্রমে ২ হাজার ৫০০ রুপি ও ৪ হাজার ৭৪৭ রুপি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।