শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল পিএলসি (BSCPLC) লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ প্রতি শেয়ারের শেয়ার হোল্ডারা ৪ টাকা পাবেন।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (BASIC EPS ) হয়েছে ১১.১০ টাকা, যা আগের বছর ১৬.৯২ টাকা ছিল, আর (DILUTED EPS) আয় হয়েছে ৯.০২ টাকা, যা আগের বছরে ছিল ১৩.৭৫ টাকা।
নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ১৭.৬৩ টাকা, যা আগে ছিল ১৪.৬৮ টাকা। কোম্পানিটির সম্পদমূল্য হয়েছে ৯৩.০৬ টাকা, যা আগের বছরে ছিল ৮৫.০৫ টাকা।
আগামী ২৭ নভেম্বর ২০২৪, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৪ তারিখ।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি ৫১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামীকাল কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আগামীকাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।