অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সূর্য ‘স্পর্শ’ ভারতের, গন্তব্যে আদিত্য এল-১

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চন্দ্রজয়ের পর এবার চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে ভারতের সৌরযান আদিত্য এল-১। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গত শনিবার (৬ই জানুয়ারি) মহাকাশযানটি ‘টার্গেট পয়েন্টে’ পৌঁছায়। সেখান থেকে এটি অবিচ্ছিন্নভাবে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে।

চাঁদের পর সফল হলো ভারতের প্রথম সৌর-অভিযান। ইসরোর বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, শনিবার স্থানীয় সময় বিকেলে ভারতের সৌরযান আদিত্য এল-১ চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে। সৌরযানটি আগামী পাঁচ বছর সেখানেই থাকবে। সংগ্রহ করবে নানা তথ্য। সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল ১।

সৌর-অভিযানে সাফল্যের এ খবর সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময়, এই অভিযানকে একটি যুগান্তকারী এবং অসাধারণ কীর্তি বলে আখ্যা দিয়েছেন তিনি। একইসঙ্গে, জটিল এই মহাকাশ মিশন বাস্তবে রূপদানকারী বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের প্রমাণ বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী।

এদিকে ইসরো বলছে, সূর্যের কাছে এল-১ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার। গত চার মাস ধরে এই পথ অতিক্রম করেছে আদিত্য এল-১। ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে। তারাও সূর্যকে পর্যবেক্ষণ করছে।

গেল বছরের ২রা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল আদিত্য এল-১। তারপর পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে তার চারপাশেই পাক খাচ্ছিল সৌরযানটি। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বেরিয়ে যায় সেটি।

চার মাসের দীর্ঘ যাত্রাও মসৃণ ছিল। তেমন কোনো বাধা আসেনি আদিত্য এল-১ এর পথে। এছাড়া সূর্যের নানা ধরনের ছবি তুলে পাঠিয়েছে সৌরযানটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।