অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে বাটা সু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু বাংলাদেশ লিমিটেড (BATASHOE) অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ফলাফলের উপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের জন্য ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩৩ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার (৩১শে অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৬২তম সভায় আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) আগামী ২১শে নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ঐ তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, কেবল তারাই ঘোষিত লভ্যাংশ পাবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।