আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের পতনে লেনদেন শেষ হয়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০.৪৮ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ৫৫১৮.৪৮ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২.২৯ পয়েন্ট কমে ১২১৭.২৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০.১৭ পয়েন্ট কমে ১৯৭৪.৫০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫১১.৪৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬০২.৭৪ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনেঅংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৯ টি কোম্পানির, বিপরীতে ৩০০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
দেশের শেয়ার বাজারের সূচকের পতন ঠেকাতে বিসইসি কর্তৃক শেয়ারের মূল্যসীমায় পরিবর্তনের পরের দিনই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে।সূচকের বড় পতনে দিশেহারা হয়ে পরেছেন বিনিয়োগকারীরা। বুঝতেই পারছেন না কি করবেন!