দেশের উভয় শেয়ার বাজার আজ মঙ্গলবার (২৪শে অক্টোবর ) বন্ধ । আজ শেয়ার বাজারে কোনও লেনদেন হবে না। হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটি।
মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুক্রবার (২০শে অক্টোবর) শুরু হয়েছে।আজ ২৪শে অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল বুধবার (২৫শে অক্টোবর) থেকে আবারও স্বাভাবিক লেনদেন হবে শেয়ার বাজারে।