চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি জিতলো বাংলাদেশ।
প্রতিপক্ষকে ১৫৬ রানে আটকে দেওয়ার পর নাজমুল হোসেন শান্তর ঝড়ো ইনিংসে জয়ের ভিত গড়ে তারা। এরপর সাকিব আল হাসানের ব্যাটে দাপুটে জয় পায় স্বাগতিকরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের হারিয়ে এই জয় অবিস্মরণীয় করে রাখলো বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১8 ওভারে ১৫৮/৪
ইংল্যান্ড ২০ ওভারে ১৫৬/৬
ফলঃ বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যান অফ দ্যা ম্যাচঃ নাজমুল হোসেন শান্ত।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর এবার টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১২ মার্চ, মিরপুরে।