অর্থ লিপি

২২ জুন ২০২৬ সোমবার ৮ আষাঢ় ১৪৩৩

শেয়ারবাজার মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনালে নতুন বিচারক নিয়োগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজার সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে নতুন বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাব্বির ফয়েজ। তিনি বিচারক আফিয়া বেগমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কয়েকজন সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনকারী মো. সাব্বির ফয়েজকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধীন শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ২৪ জুন ২০২৬ থেকে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ভবনে অবস্থিত শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। সেখানে তিনি আগামী তিন বছর মেয়াদে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে তিনি ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।