লিকি গাট কি ?
আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, তা পরিপাক হয়ে বিভিন্ন পুষ্টি উপাদান হিসেবে দেহে শোষিত (absorption) হয়। এই শোষণের কাজটি করে আমাদের অন্ত্র (intestines)। ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রের গাত্রে অতি পাতলা, মাত্র একস্তর বিশিষ্ট এপিথেলিয়াল (epithelial) কোষের পর্দা (mucus lining) আছে। এই এপিথেলিয়াল কোষের মধ্যবর্তী ফাঁক দিয়ে বিভিন্ন পুষ্টি উপাদান ক্রস করে রক্ত জালিকায় প্রবেশ করে। ইনফ্লেমেশন বা প্রদাহের কারণে এপিথেলিয়াল কোষের মধ্যবর্তী ফাঁক বা গ্যাপ বড় হয়ে গেলে তাকে লিকি গাট (leaky gut) কিম্বা Intestinal permeability বলে। সোজা কথায় প্রদাহের কারণে অন্ত্রের গাত্রে অতি সূক্ষ্ণ ছিদ্রপথ (যেখান দিয়ে বিভিন্ন নিউট্রিয়েন্ট প্রবেশ করে) অপেক্ষাকৃত বড় হয়ে যায়।

লিকি গাট বা intestinal permeability হলে সমস্যা কি?

লিকি গাটের কারণে বিভিন্ন অজীর্ণ খাদ্য (undigested), টক্সিন ও জীবাণু অন্ত্রের গাত্র ভেদ করে রক্তে প্রবেশ করে। এর ফলে বিভিন্ন জটিল উপসর্গ ও রোগব্যাধি দেখা দেয়। মনে রাখা দরকার, আমাদের ইমিউন সিস্টেম এর প্রায় ৭৫% কার্যাবলী এই অন্ত্রকে ঘিরেই। পুষ্টি উপাদান ছাড়া অন্য যে কোন অনুপ্রবিষ্ট উপাদানকে ইমিউন সিস্টেম শত্রু বলে ধরে নেয়। ফলে লিকি গাটের কারণে অন্য কোন উপাদান রক্তে প্রবেশ করা মাত্র ইমিউন সিস্টেম তার সাথে যুদ্ধ ঘোষণা করে। দেহে শুরু হয় নানা প্রতিক্রিয়া ও সিম্পটম। এলার্জি থেকে শুরু করে বিভিন্ন অটো-ইমিউন ডিজিজ কারণ হিসেবে এই লিকি গাটই প্রধান বিবেচ্য।
চলবে……..