অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ভারত চিনি রফতানির নিষেধের মেয়াদ বাড়ালো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে চিনির ওপর থাকা রফতানি বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চিনি রফতানির ওপর থাকা বিধিনিষেধ ৩১শে অক্টোবরের পরও অব্যাহত থাকবে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানায় , বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক ভারত অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে চিনির ওপর থাকা রফতানি বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে। দেশটির এমন পদক্ষেপে বিশ্ব চিনি বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে বেড়ে যেতে পারে বিভিন্ন ধরনের খাবারের দাম।

গতকাল বুধবার (১৮ই অক্টোরব) এক বিজ্ঞপ্তিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড জানিয়েছে, ৩১শে অক্টোবরের পরেও চিনি রফতানির ওপর বিধিনিষেধ অব্যাহত থাকবে।

তাছাড়া এই বিধিনিষেধে অরগ্যানিক চিনির রফতানির বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, অসময়ে বৃষ্টিপাতের কারণে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০২২-২৩ মৌসমে ভারত একটি কোটা ব্যবস্থা চালু করেছিল। এতে চিনি রফতানির পরিমাণ প্রায় ৬ মিলিয়ন টনে সীমিত করা হয়। যদিও তার আগের মৌসুমে এই কোটা ব্যবস্থা চালুর পূর্বে দেশটি ১১ মিলিটন টন চিনি রফতানি করেছে।

তবে ২০২৩-২৪ মৌসুমে মিলারদের জন্য বরাদ্দ করা চিনি রফতানির এই কোটার আকার কত হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট করেনি ভারত সরকার।

বিগত ৫ বছরের মধ্যে চলতি বর্ষা মৌসুমে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবং এর প্রভাব পড়েছে কৃষি উৎপাদনে। ফলে খাদ্যের দাম বেড়ে যাওয়ার অশঙ্কা বিরাজ করছে। যা অবশ্যই চাইবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ তার সরকার ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে মূল্যস্ফীতি নিয়ে সর্তক অবস্থানে থাকতে চায়।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু কোটা সিস্টেমের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা চিনির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

ভারতের খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর এখন পর্যন্ত স্থানীয় বাজারে চিনির দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। তাছাড়া প্রতি মাসে মিল মালিকরা কি পরিমাণে চিনি বিক্রি করতে পারবেন, তা নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশের বাজারে চিনির দাম পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে থাকে ভারত সরকার।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।