অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ঘূর্ণিঝড় রিমালে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

উপকূলের আরো কাছাকাছি এসেছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে আজ বিকেলে উপকূলীয় ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী তিন-চার ঘণ্টার মধ্যে বাগেরহাটের মোংলার কাছে উপকূল অতিক্রম করতে পারে। তবে এর আগেই বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে এর অগ্রভাগ আঘাত করতে পারে উপকূলে।

এর প্রভাবে উপকূলীয় ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ বেলা ২টার সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিমালের অগ্রভাগের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড়টির সামনের অংশের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এবং তাদের তাদের কাছের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসহ জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যে থাকা জেলাগুলোর মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপৎসংকেত দিয়ে রেখেছে।

চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলায় ৯ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় রয়েছে। সেই সঙ্গে এই ১৬ জেলার নদী বন্দরগুলোকে ৪ নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।