অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

লাক্ষাদ্বীপ ইস্যুতে ভারতীয় ট্রাভেল এজেন্সির মালদ্বীপের সব ফ্লাইট বাতিল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মালদ্বীপের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের কটূক্তির জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এর জের ধরে এবার ভারতের অন্যতম বৃহত্তম ট্রাভেল এজেন্সি ‘ইজি মাই ট্রিপ’ মালদ্বীপে ফ্লাইট বুকিং অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে।

সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বীপপুঞ্জটিকে পর্যটকবান্ধব করে গড়ে তুলতে ভারতীয়দের সেখানে ঘুরতে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মালদ্বীপকে ‘চীনের নতুন পুতুল দেশ’ উল্লেখ করে কটাক্ষ করেন এক ভারতীয় নাগরিক। এর জেরে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করেন মালদ্বীপের তিন উপমন্ত্রী। এর পর থেকে দক্ষিণ এশিয়ার দুই দেশের বিরোধ বেড়েই চলেছে।

মন্ত্রীদের ‘উপহাসমূলক’ পোস্ট নিয়ে উত্তেজনা সৃষ্টির পর তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেন মালদ্বীপের প্রধানমন্ত্রী। তবে তাতেও উত্তেজনা কমছেনা দুই দেশের মধ্যে। ভারতের অন্যতম বৃহত্তম ট্রাভেল এজেন্সি ‘ইজি মাই ট্রিপ’ গতকাল সোমবার (৮ই জানুয়ারি) পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে ফ্লাইট বুকিং স্থগিত করেছে।

মোদিকে আপত্তিকর মন্তব্যের জেরে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব

ট্রাভেল এজেন্সি ‘ইজি মাই ট্রিপ’র সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক প্রশান্ত পিট্টি মালদ্বীপে ফ্লাইট বুকিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কথা জানিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘মালদ্বীপ সরকারের প্রতিনিধিদের কাছ থেকে যে বিবৃতি এসেছে তা ভারতের জন্য অত্যন্ত অবমাননাকর।’

মালদ্বীপে, ভারত মহাসাগরে দৃষ্টিনন্দন দ্বীপগুলোর সমাবেশ মালদ্বীপে প্রতি বছর সর্বাধিক সংখ্যক পর্যটক যায় ভারত ও রাশিয়া থেকে। বার্ষিক এই সংখ্যা ২ লাখেরও বেশি। এ বছর প্রায় ২০ লাখ পর্যটক আশা করছে মালদ্বীপ। অনেকগুলো বিলাসবহুল রিসোর্টও আছে দেশটিতে। বিশ্বব্যাংকের মতে, মালদ্বীপের অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশই পর্যটনের ওপর নির্ভরশীল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।