অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ফ্লোর প্রাইজ উঠে গেল ৪ কোম্পানির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে আরও কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯১৬ তম কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে কোম্পানি চারটির উপর ফ্লোরপ্রাইস থাকবেনা। কোম্পানি চারটি হচ্ছেখুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (KPCL), শাহজিবাজারপাওয়ার কোম্পানি(SPCL), বিএসআরএম লিমিটেড(BSRMLTD) এবং মেঘনাপেট্রোলিয়াম লিমিটেড(MPETROL)

বাকী দুই কোম্পানি বেক্সিমকো লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি  বিষয়েআজ কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এই দুই কোম্পানির উপর ফ্লোরপ্রাইস বহাল থাকবে।

উল্লেখ্য এর আগে গত ১১ আগস্ট বেক্সিমকো, খুলনা পাওয়ার শাহজিবাজার পাওয়ারেরউপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিলো বিএসইসির সাবেক চেয়ারম্যানশিবলী রুবাইয়াত উল ইসলাম। ওই নির্দেশনা অনুসারে, গত ১৪ আগস্ট বিএসআরএমলিমিটেড, ইসলামী ব্যাংক মেঘনা পেট্রোলিয়ামে ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কথা ছিল। তবেকমিশন বৈঠক ছাড়া শিবলী রুবাইয়াত উল ইসলাম এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ায় তাকেগ্রহণযোগ্য মনে করেনি সরকার।

এরপর বিএসইসির চেয়ারম্যান নিয়োগসহ বেশ কয়েকটি পদে রদবদল আসে। তখন থেকেপুঁজিবাজারের বিভিন্ন সংস্কারের বিষয়ে কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চারকোম্পানির শেয়ারের ফ্লোর তুলে নেওয়া হলো।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।