অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

আবার মাতালো একসঙ্গে ‘সাদা সাদা কালা কালা’ টিম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হাশিম মাহমুদ ও এরফান মৃধা শিবলু; কিছুদিন আগে এই নাম দুটির সঙ্গে মানুষের মুখে মুখে ছিল। তার আগে কেবল কাছের মানুষরাই তাদের চিনতেন। কিন্তু গত বছরের জুলাই মাসে রাতারাতি পাল্টে যায় চিত্র। শোবিজ মহল থেকে একেবারে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, সবার কাছেই ছড়িয়ে পড়ে তাদের নাম, কাজ। তাদের গান ‘সাদা সাদা কালা কালা’ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পায়।

‘হাওয়া’ সিনেমায় ব্যবহৃত গানটি মূলত কবি হাশিম মাহমুদের। সেটাকেই নতুন আয়োজনে সামনে আনেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। কণ্ঠ দেন এরফান মৃধা শিবলু। এক বছর পর ফের এক হলেন তারা। হাশিমের আরও একটি গান উঠে এলো শিবলুর কণ্ঠে। এবারও মিউজিকের কাজটি সামলেছেন ইমন। তবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হলেন লোকসংগীতশিল্পী আলেয়া বেগম।

গানের শিরোনাম ‘কথা কইয়ো না’। ফিউশনধর্মী মিউজিক প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের নতুন গান এটি। গতকাল শনিবার (১০ই জুন) সন্ধ্যা সাতটায় অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে এটি। এই গানে শহুরে রোমান্টিকতার সঙ্গে ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকার মিশ্রণ করা হয়েছে। প্রিয়জনের সঙ্গে দেখা করার আকুতি ফুটে উঠেছে দুই ধাঁচের কথায়, সুরে।

এরফান মৃধা শিবলু বলেন, ‘আমি হাশিম ভাইয়ের সাথে প্রায় ২০ বছর ধরে কাজ করছি। তার গানের কথা খুব সাধারণ কিন্তু তা হৃদয়কে ছুঁয়ে যায়। এমন জনপ্রিয় একটি প্ল্যাটফর্মে তার লেখা গান গাইতে পেরে আমি খুব আনন্দিত।’

গানটির সুরকার ও সংগীত প্রযোজক ইমন চৌধুরী বললেন, ‘কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমরা শিল্পীরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে সংগীতের বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। আর দর্শক-শ্রোতারাও আমাদের সঙ্গে একটি মন্ত্রমুগ্ধকর যাত্রায় সামিল হতে পারেন। বিভিন্ন ধারার এমন প্রতিভাবান শিল্পীদের সাথে কাজ করা আমার জন্য খুব অনুপ্রেরণামূলক ছিল।’

‘কথা কইও না’ গানের ভিডিও লিংক

আলেয়া বেগমের মন্তব্য, ‘এই গানে আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি, ময়মনসিংহ গীতিকাকে তুলে এনেছি। শহুরে সুরের সঙ্গে আমাদের লোকসংগীতের শেকড়কে মিশিয়ে জাদুকরী একটা গান তৈরি করেছি। এই গানের সঙ্গে সবার মন নেচে উঠবে বলে আমার বিশ্বাস।’

গানটিতে শিবলু ও আলেয়ার সঙ্গে দলীয় পরিবেশনাও রয়েছে। শিবলুর সঙ্গে আছেন আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে ব্যাক ভোকালের দল, অন্যদিকে আলেয়া বেগমের নেতৃত্বে নারী বাউলদের অর্কেস্ট্রা। সংশ্লিষ্টদের মতে, এই প্রথমবার কোনও প্ল্যাটফর্মে বাউল অর্কেস্ট্রা দেখা গেলো।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।