পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ১৮ নভেম্বর ,২০২৩ তারিখে বিকাল ৪ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ,২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতিপ্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য গতবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
বহুদিন যাবত কোম্পানিটি ফ্লোর প্রাইজে আটকে আছে , একদম লেনদেন হচ্ছেনা,লভ্যাংশ ঘোষণা দিয়ে মুন্নু সিরামিক পারবে কি বিনিয়োগকারীদের ফ্লোর থেকে বের করতে ?তা দেখতে অপেক্ষা করতে হবে আগামি ১৮ নভেম্বর ,২০২৩ তারিখে পর্যন্ত