বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দাম অস্বাভাবিক বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেল।
আজ দাম বাড়ার পরে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২,২১৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।ফলে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। যা আগামীকাল বৃহস্পতিবার থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ বুধবার (৬ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,২১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,১২ ,৯০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,০৯৯ টাকা বাড়িয়ে ১,০৭,৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৮০৮ টাকা বাড়িয়ে ৯২,৩৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১,৫১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৬,৯৮২ টাকা।
উল্লেখ্য সোনার গয়না কিনতে ক্রেতাদের আরও বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গয়না বিক্রি হয়। একই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩,৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের ১,২২,০৫২ টাকা গুনতে হবে।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১,২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

যা অবস্থা দাড়িয়েছে মূল্যস্ফীতির এই চাপে সাধারণ মানুষ আর সোনা ব্যবহার করতে পারবেনা।শুধু ব্যবহারকারী নয় সোনার এই লাগামহীন দাম বাড়ার ফলে তৃনমুল পর্যায়ের ছোট ছোট সোনার কারীগর(স্বর্ণকার)দের আদিম পেশা হুমকির মুখে দাড়িয়েছে।মূল্যস্ফীতির চাপে সাধারণ আমজনতার ক্রয় ক্ষমতা কমে যাবার ফলে তৃনমুল পর্যায়ের ছোট ছোট সোনার কারীগর(স্বর্ণকার)দের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।যা অবস্থা সোনার ব্যবসা আগামীতে বড় মাফিয়াদের হাতে চলে যাবে যার ফলে ভবিষ্যতে এই সোনার দাম লাগামহীন ঘোরা হবে।
গত ১ বছর রাজনৈতিক অস্থিরতা সহ নানাবিধ কারণে মানুষ এখন সোনা কিনে বিনিয়োগ করছেন। লাহামহীন দাম বাড়তে থাকায় এক শ্রেণির মানুষজন লাভের আশাতে সোনা কিনে জমাচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম, তাতে বেচাকেনা কেমন জানতে চাইলে বসুন্ধরা মার্কেটে,দেশের একটি নামকরা সোনার দোকানের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বললে জানান, মানুষ এখন সোনা কিনে স্টক করছে। তাই দাম বাড়লেও বিক্রি কমেনি।

স্বর্ণের দাম আবারও বেড়েছে, যা অবস্থা স্বর্ণের গহনা পরে বিয়ে করা হবেনা বুঝি আর ,এমন দুঃখের কথা বলে বলাবলি করছিল বসুন্ধরা তে শপিং মলে আসা কয়েক তরুণী । সন্ধার পরে টিভির ব্রেকিং নিউজ দেখে বন্ধুদের সাথে এমন কথা বলছিল তরুণীরা। বাস্তবতা আসলেই তাই, সার্বিক অর্থনৈতিক চাপে ভবিষ্যতে স্বর্ণের দাম কোথায় গিয়ে দাড়াবে সেটা কল্পনাও করা যাচ্ছেনা।