অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার পাওয়া যাবে।
পাশাপাশি দেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা করতে তিন উন্নয়ন সহযোগী ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, ‘স্মৃতিস্তম্ভ নয়, আমরা মানুষের জন্য ভালো এমন প্রকল্পে অগ্রাধিকার দেব। নতুন প্রকল্প নিয়ে আলোচনা করে তারা বলেছে, এই প্রকল্পগুলো আমরা চাই।’
গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এডিবি ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) প্রতিনিধিদল এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের (ভারপ্রাপ্ত) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এই তথ্য জানান।
আলাদা বৈঠকে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, এডিবির পরিচালক চিকদেম একিন, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিম্পসনসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘তিন প্রতিনিধিদলই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। যে সহযোগিতা ছিল বা চলছে সেটা কিভাবে আরো জোরদার করা যায়, এ বিষয়ে তাদের সঙ্গে আমরা আলাপ করেছি।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।