অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

রমজান উপলক্ষ্যে নতুন সময় সূচিতে চলবে দেশের অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ মঙ্গলবার (১২ই মার্চ) থেকে নতুন সময় সূচিতে চলবে অফিস আদালত আর্থিক প্রতিষ্ঠানগুলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রমজান উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র শনিবার।

রমজানে সেহরি ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেসরকার।

ব্যাংকের সময়সূচি
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে ব্যাংকের লেনদেনের সময় ৩০ মিনিট কমেছে। রোজার মাস জুড়ে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এত দিন যা ছিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

শেয়ার মার্কেটের সময়সূচি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে শেয়ারবাজারের লেনদেনের সময় ২০ মিনিট কমেছে। রোজার মাসজুড়ে শেয়ারবাজারের লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯ টা ৩০ থেকে দুপুর টা ৩০ পর্যন্ত। রমজানে শেয়ার মার্কেটের  অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল টা পর্যন্ত। এতদিন যা ছিল সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আদালতের সময়সূচি

রোজার মাসের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, অধস্তন আদালত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আপিল বিভাগেরআদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সোয়া ১ টা পর্যন্ত। তবে সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে আপিল বিভাগের অফিসের কার্যক্রম।

হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৩ টা ১৫মিনিট পর্যন্ত। অফিস চলবে সকাল ৯ টা ১৫ মিনিট থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত।

অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে। দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

রমজান শেষে ঈদের ছুটির পরে পূর্বের নিয়ম কানুন অনুযায়ী অফিস চলবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় অন্যান্য রেগুলেটরি বোর্ড জানিয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।