অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

কৃষি মার্কেটে আগুনে পুড়লো ১৮টি স্বর্ণের দোকান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের লেলিহান শিখায় পুড়লো মার্কেটে থাকা ১৮টি স্বর্ণের দোকান। আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা আসতে আসতে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। দোকান থেকে সামান্য কিছু স্বর্ণ বের করতে পারলেও বাকি সবকিছু পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজার মার্কেটের সামনে ৯টি এবং ভেতরে ৯টিসহ মোট ১৮টি স্বর্ণের দোকান ছিল বলে জানান দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন বলেন, ভোর রাতে আগুন লাগায় এবং মার্কেট বন্ধ থাকার কারণে মালামাল তেমন সরাতে পারিনি। বেশিরভাগই পুড়ে গেছে।

 

রাজধানীর এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে স্বর্ণের দোকান ছাড়াও কাঁচা বাজার, পোশাক-আশাক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, প্লাস্টিক সামগ্রী, ক্রোকারিজসহ চালের আড়তও ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৯টা ২৫ মিনিটে। তবে আগুন পুরোপুরি নিভে যায়নি। মার্কেটের প্রতিটি জায়গায় সার্চ করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। উদ্ধার ও সহায়তায় পুলিশ ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।