অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

রেনাটার নগদ লভ্যাংশ ঘোষণা,আয় বেড়েছে ৫৪ শতাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে  তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি’র (RENATA) গত ৩০ শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি  বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৯২ শতাংশ লভ্যাংশ দিবে ,যার পুরোটাই নগদ লভ্যাংশ।অর্থাৎ প্রতি শেয়ারের শেয়ার হোল্ডারগন  ৯.২০ টাকা পাবেন।

কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৬২ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৩৪ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১২৮ কোটি টাকা বা ৫৪.৭১ শতাংশ।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩১.৫৩ টাকা, যা আগের বছর ২০.৪০ টাকা ছিল। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ১৮.১১ টাকা, যা আগের বছরে ছিল ১৭.৭৫ টাকাকোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৯৫.৫৬ টাকা, যা আগের বছরে ছিল ২৬৬.৮৭ টাকা।

আগামী ডিসেম্বর ২০২৪, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর ২০২৪ তারিখ

উল্লেখ্য, গতবছর কোম্পানিট ৬২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে, অর্থাৎ আজ কোম্পানি টি যত খুশি দাম বাড়তে কমতে পারবে।

রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ার হোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড, বর্তমান নাম রেনাটা পিএলসি।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১.৭৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬.৫২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।