অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় তিন গুণ। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৪ লাখ টাকা।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির সুদ আয় হয়েছে ১২৩ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০২ কোটি টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৬ পয়সা। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৮৯ টাকা ।

ইউনাইটেড ফাইন্যান্স  ১৯৯৪ সালে শেয়ার বাজারে  তালিকাভুক্ত হয়।ইউনাইটেড ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৬ কোটি ৬৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৬১৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৪.৪২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৮৫ ও বাকি ২৮.৭৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।