হিসেব বদলে দিয়েছে ইন্ডিয়া জোট, ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপগুলো বলেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পাবে সর্বোচ্চ ১২৫ থেকে ১৬১ আসন।
আজ মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরুর পর তিন ঘণ্টা পেরিয়ে গেছে। এরই মধ্যে দেখা গেছে, এনডিএর সঙ্গে ইন্ডিয়ার ব্যবধান মাত্র ৩১ আসনের। ভারতের সংবাদমাদ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট অনুযায়ী, এনডিএ এগিয়ে রয়েছে ২৯১ আসনে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া এগিয়ে আছে ২৩০ আসনে। অন্য দলগুলো পেয়েছে ২১ আসন।
ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৬ আসনে। আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে ২২৭ আসনে। অন্য দল এগিয়ে ২১ আসন।
গতবার এনডিএ পেয়েছিল ৩৫২ আসন। আর কংগ্রেস জোট পেয়েছিল ৯১ আসন। হাড্ডাহাড্ডি লড়াইলে চলছে ফলাফলে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।