অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

সিভিও পেট্রোকেমিক্যালের ২য় প্রান্তিকে মুনাফা বেড়েছে ১৫৩ শতাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও প্রেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড (CVO) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৫, ডিসেম্বর ২০২৫) ও (জুলাই ২০২৫ – ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ ২৬ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর ২০২৫-ডিসেম্বর ২০২৫) শেয়ার প্রতি আয় হয়েছে ২.২৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.৮৮ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ১৫৩ শতাংশ বেড়েছে।

দুই প্রান্তিক মিলে তথা  ৬ মাসে কোম্পানিটির (জুলাই ২০২৫ ডিসেম্বর ২০২৫) শেয়ার প্রতি আয় হয়েছে ৩.৯৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৬ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১.৭২ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ১৩০ শতাংশ বেড়েছে।

গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২.৭৪ টাকা, যা আগের বছরে ছিল ১.৮৩ টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) হয়েছে ৩০.৭৮ টাকা।

সিভিও প্রেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি পরিশোধিত মূলধন ৩০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।  মোট শেয়ার সংখ্যাকোটি ২ লাখ ৬৮ হাজার ৭৫৫ টি । এর মধ্যে ৪৫.৩১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১৬.৯৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১৫ শতাংশ বিদেশি বিনিয়োগকারী  বাকি ৩৭.৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।