অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ফ্রান্সে আটক রাখা বিমান অবশেষে ভারতে পৌঁছেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অবশেষে ফ্রান্সের ভাত্রি বিমানবন্দরে মানবপাচার সন্দেহে আটকে রাখা যাত্রীবাহী এয়ারবাস এ৩৪০ বিমানটি অবশেষে ভারতে এসে পৌঁছেছে।

আজ মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) ভোর চারটায় বিমানটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে। ফ্রান্সের ভাত্রি বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর আড়াইটায় যাত্রীবাহী বিমানটি রওনা দেয়।

ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্স থেকে ২৭৬ যাত্রী নিয়ে বিমানটি উড়াল দেয়। আর আশ্রয়ের জন্য আবেদন করার পর পাঁচ শিশুসহ ২৫ যাত্রী ফ্রান্সেই থেকে যায়।

এয়ারবাস এ৩৪০ বিমানটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। গত ২১শে ডিসেম্বর জ্বালানি নেয়ার জন্য বিমানটি ফ্রান্সের ভাত্রি বিমানবন্দরে অবতরণ করে।

কিন্তু এর পরপরই একটি অজ্ঞাত সূত্র থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয়, বিমানটিতে মানবপাচারের শিকার কেউ কেউ থাকতে পারে। এ খবর পাওয়ার পরই যাত্রীসহ উড়োজাহাজটিকে বিমানবন্দরে আটকে দেয় ফ্রান্স কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসকের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দুদিন ধরে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করার পর রোববার (২৪শে ডিসেম্বর) ফরাসি প্রসিকিউটররা বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেয়। অবশ্য এতে কোনো গন্তব্যস্থলের নাম ছিল না।

স্থানীয় বার অ্যাসোসিয়েশনের প্রধান ফ্রান্সোয়া প্রোচুআয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যাত্রীরা ভারতে চলে যেতে পারেন। তবে ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, বিমানটিতে থাকা ভারতীয় যাত্রীরা সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক হিসেবে কাজ করতেন। যুক্তরাষ্ট্র কিংবা কানাডায় পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে তারা নিকারাগুয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।