অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলে চলছে লুকোচুরি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মাঠের খেলার সঙ্গে চোটকেও সঙ্গী হিসেবে নিতে হয় সকল খেলোয়াড়দের। এই চোটের কারণে অনেকের সোনালী সময় নষ্ট হয়ে যায়। তবুও খেলোয়াড়দের সেটি মেনে নিতে হয়। ভারত বিশ্বকাপে অনেকেই চোটে পড়েছেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে চোট নিয়ে চলছে লুকোচুরি!

গত ১৩ই অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ পায়ের উরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই চোট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি দলের পক্ষ থেকে। অন্য দলের ক্রিকেটাররা চোটে পড়লে সে তথ্য জানানো হয়েছে দলের পক্ষ থেকেই। কিন্তু বাংলাদেশের এমন ব্যতিক্রম আচরণে বেড়েছে রহস্য!

নিউজিল্যান্ড ম্যাচে চোটে পড়ার কারণে সাকিব ভারতের বিপক্ষে খেলতে পারেননি। এবার টাইগার বাহিনী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটিতে অধিনায়কের খেলা হবে কিনা, সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। ভারতের বিপক্ষে খেলতে চেয়েছিলেন সাকিব, তবে শেষ পর্যন্ত তাকে মাঠে নামতে দেখা যায়নি। প্রোটিয়াদের বিপক্ষে খেলার জন্য ফিট আছেন কিনা, সেটিও জানায়নি দল।

এর আগে চেন্নাইয়ে প্রথম স্ক্যান করা হয়েছিল সাকিবের। দ্বিতীয় বার স্ক্যান করা হয় পুনেতে। তবে কোনো খবরই সামনে আনেনি টিম ম্যানেজম্যান্ট। এমনকি সাকিব কোথায় চোট পেয়েছেন সে খবরও সাংবাদিকদের খুঁজে বের করতে হয়েছে। অথচ কেইন উইলিয়ামসন কিংবা হার্দিক পান্ডিয়াদের চোটের খবর সবার আগে দলের পক্ষ থেকেই জানানো হয়েছে এবং সেগুলোর ধরণও জানিয়ে দেয়া হয়েছে।

সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সাকিবের খেলা নিয়ে রহস্য তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সাকিব খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভারতের বিপক্ষেও তিনি মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন। তবে ঝুঁকি এড়াতে শেষ মুহূর্তে দল তাকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এবার আগামীকাল (২৪ শে অক্টোবর) দুপুর আড়াইটায় তাকে মাঠে দেখা যেতে পারে। সেজন্য অনুশীলনও করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।