অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক পিএলসি’র (BRACBANK) ব্যবস্থাপনা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ব্যাংকটি জানিয়েছে যে, ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা ফরহাদ হুসাইনের হাতে থাকা ব্যাংকটির ৪ লাখ ৯৫ হাজার ২৩টি শেয়ারের মধ্যে, তিনি ৪ লাখ ৮৫ হাজার ২৩টি শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।

উল্লেখ্য ২০০৭ সালে ব্র্যাক ব্যাংক দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

গত মার্চ পর্যন্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭টি। এর মধ্যে ৪৬.২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৩৯ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩০.৯৬ শতাংশ ও  ৬.৪১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৬.২৪ শতাংশ রয়েছ ।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।