অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহী সৌদি আরব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা প্রদানে আগ্রহী সৌদি আরব।

পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে সফররত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ এ কথা বলেন।

সৌদি সরকারের রয়েল গেস্ট হিসেবে হজ্জ পালনের জন্য সৌদি আরব সফরে রয়েছেন রাষ্ট্রপতি।

প্রিন্সের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, সৌদি আরবের সাথে বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বাংলাদেশ।

সৌদি প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণ তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণ চায় সৌদি আরবের নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির দিক দিয়ে বিশ্ব মুসলিম উম্মা আগামীতে আরও এগিয়ে যাক।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, শুভেচ্ছা বিনিময়কালে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা করেন বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামীতে আরও এগিয়ে যাবে।

বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা উল্লেখ করে সৌদি প্রিন্স বলেন, তিনি একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে চান যাতে তার এ সফর দু’দেশের উন্নয়ন ও অংশীদারিত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা প্রদানের জন্য সৌদি সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।