অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

প্রাপ্তবয়স্কদের জন্য জয়া আহসান আসছেন ‘পেয়ারার সুবাস’ নিয়ে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নির্মাণ শুরুর আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে চিরসবুজ অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’। ‘পেয়ারার সুবাস’ প্রাপ্তবয়স্কদের জন্য বলে জানিয়েছেন ছবিটির পরিচালক নূরুল আলম আতিক। ।

প্রাপ্তবয়স্কদের বিষয়ে পরিচালক বলেন, ‘ছবিটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য। তাই আমরা বারণ করছি বাচ্চাদের সিনেমা হলে না আসার। এখানে মনস্তাত্ত্বিক বিষয় উঠে আসবে। আমার ধারণা, প্রাপ্তবয়স্ক এবং সাধারণ দর্শকেরা “পেয়ারার সুবাস” দেখলে খুবই পছন্দ করবেন।’

ছবিটির প্রসঙ্গে নুরুল আতিক বলেন, ‘আমরা তেমন গন্ধের ছবি দেখি না। “পেয়ারার সুবাস”-এ গন্ধ হলো ট্রিগার পয়েন্ট। এটা শরীরের গন্ধ। সুগন্ধি হতে পারে আবার দুর্গন্ধ হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে, তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। “পেয়ারার সুবাস” ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারা নামের একটি মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলো অবস্থান দেখানো হচ্ছে এতে।’

‘পেয়ারার সুবাস’ মুভির ট্রেলার দেখতে এখানে ক্লিক করুন

আগামী শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) মুক্তি পাবে নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ছবিটি। এই ছবির মুক্তি উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিনেত্রী সুষমা সরকার বলেন, ‘ভালোবাসাহীন ভালোবাসার গল্প এটি। যে চরিত্রটি আমি করেছি, সেটা আমার জন্য নতুন। দর্শক সিনেমা হলে গিয়ে দেখলে আমাদের সার্থকতা আসবে।’

সোহানা সাবা মনোনয়ন কিনলেন

জয়া আহসান বললেন, ‘আমি ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে।’

২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পরে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি ঘিরে আসে নতুন খবর। গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা ‘পেয়ারার সুবাস’।

‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া, আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।