দেশে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার-২০২৪ আগামী ৮ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে। দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় এই আয়োজন অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ই ফেব্রুয়ারি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) হবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা ক্রেতা-দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। মেলার টিকিটের মূল্য ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মেলায় প্রবেশে কোনও টিকিট লাগবে না।
এবারের বাজুস ফেয়ারে ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশেষ অফার দেওয়ার ঘোষণা দিয়েছে।
বাজুস আশা করছে, এই মেলা দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।