গত ১৯ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৩৫টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বহাল রেখে বাকি সব শেয়ারের ওপর থেকে প্রত্যাহার করে নিয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার ফ্লোর বহাল থাকা ৩৫টির মধ্য থেকে আরো ২৩টির ক্ষেত্রে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বহাল রাখা হয়েছে ১২টির ওপর।
আজ সোমবার (২২ জানুয়ারি) বিএসইসি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশটি আগামীকাল মঙ্গলবার (২৩ জানিয়ারি) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি।
বিএসইসির আদেশ অনুসারে, যে ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোরপ্রাইসে তুলে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছেঃ বারাকা পাওয়ার,বাংলাদেশ সাবমেরিন কেবল,বিএসআরএম স্টিল,কনফিডেন্স সিমেন্ট,ডিবিএইচ,ডরিন পাওয়ার,এনভয় টেক্সটাইল,এইচআর টেক্সটাইল,আইডিএলসি,ইনডেক্স অ্যাগ্রো,কেডিএস লিমিটেড,কাট্টলী টেক্সটাইল,মালেক স্পিনিং,ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স,ন্যাশনাল পলিমার,পদ্মা অয়েল,সায়হাম কটন,শাশা ডেনিমস,সোনালী পেপার,সোনার বাংলা ইন্স্যুরেন্স,শাইনপুকুর সিরামিকস,সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার।
বিএসইসির আদেশ অনুসারে, যে ১২ কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বহাল রাখা হয়েছে সেগুলো হচ্ছেঃ আনোয়ার গ্যালভানাইজিং, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, রেনাটা, রবি আজিয়াটা ও শাহজিবাজার পাওয়ার।
প্রসঙ্গত, দেশের পুঁজিবাজারে ফ্লোর প্রাইস যুগের শুরু হয় ২০২০ সালের মার্চে।কভিড সংক্রমণের প্রভাবে পুঁজিবাজারে দরপতন তীব্র হয়ে উঠলে তা ঠেকাতে সে বছরের ১৯ মার্চ ফ্লোর প্রাইস আরোপ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এক বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ১৭ জুন ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতে অস্থিরতা শুরু হলে ২০২২ সালের ২৮ জুলাই দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এর পাঁচ মাসের মাথায় ২০২২ সালের ডিসেম্বরে ১৬৯টি কোম্পানির ক্ষেত্রে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। যদিও এ কোম্পানিগুলোর শেয়ারদর কমতে শুরু করলে দুই মাস পরই গত বছরের ১ মার্চ আবারো ফ্লোর প্রাইস আরোপ করা হয়, যা গত ১৮ জানুয়ারি পর্যন্ত বহাল ছিল।
উল্লেখ্য বিএসইসি এর আগে জানিয়েছিল যে বাজারের কথা বিবেচনা করে ৩ ধাপে ফ্লোর প্রাইজ প্রত্যাহার করে নিবে,তারই ধারাবাহিকতায় আজ আজ সোমবার (২২ জানুয়ারি)দ্বিতীয় ধাপে আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোরপ্রাইসে তুলে নিয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।