অর্থ লিপি

২২ নভেম্বর ২০২৬ রবিবার ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের শিশুদের এনআইডি দেওয়ার উদ্যোগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আওতায় আনার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধনের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।

শনিবার (৭ নভেম্বর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি উত্থাপন করে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তাব দেন।

বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত হয়। ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন। কর্মশালার মাধ্যমে সুপারিশ তৈরি করে কমিশনে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।

বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সীদেরও এনআইডি দেওয়ার দাবি দীর্ঘদিনের। এ পরিপ্রেক্ষিতে এবার অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি নতুন করে বিবেচনা করছে কমিশন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।