শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির (ISLAMIBANK) নতুন কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে।
আজ রবিবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তার বর্তমান কার্যভার ছাড়াও দায়িত্ব পালনের জন্য কোম্পানি সচিব নিযুক্ত করা হয়েছে।
ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ নিয়োগ, চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ
১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অনুমোদিত মূলধন ২০০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬০৯ কোটি ৯৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৬৭৪ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৩৫.৬৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪৩.২২ , বিদেশী বিনিয়োগকারীদের হাতে ১২.৯৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮.১৪ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শেয়ারটির সর্বশেষ দর ছিল ৪৪.৪০ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৩২.৬০ টাকা থেকে ৪৭.৫০ টাকার মধ্যে ওঠানামা করেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।